জ্বালানি তেলের আবার দাম বৃদ্ধিকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার
এক আলোচনা সভায় সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি আরো বলেন, “এর ফলে
দ্রব্যমূল্য, পরিবহন ব্যয় ও কৃষি পণ্যের উৎপাদন খরচ বাড়বে, যা জনগণের
ভোগান্তি বাড়াবে। এই মূল্য বৃদ্ধির মাধ্যমে সরকার জনগণকে ইংরেজি নববর্ষের
উপহার দিয়েছে।” সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে পাঁচ
টাকা করে শুক্রবার বাড়িয়েছে সরকার। এ নিয়ে এই বছরে চতুর্থ বার তেলের দাম
বাড়ানো হলো। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন
মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়
বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বার বার বাড়ানোর ফলে কৃষকদের ওপর চাপ সৃষ্টি হয়েছে। “সরকার
গত তিন বছরে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। সারের মূল্য দফায় দফায়
বাড়িয়েছে। ফলে কৃষকদের উৎপাদন খরচও উঠছে না,” বলেন সাবেক কৃষি
প্রতিমন্ত্রী। তিনি জানান, এই বছর আলুর ফলন বেশি হলেও কৃষকরা উৎপাদন খরচ ওঠাতে পারছেন না। এ জন্য সরকারের ‘ভ্রান্ত’ নীতিকে দায়ী করেন তিনি।
‘ব্যর্থতা’
ঢাকতে সরকার বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন,
“একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে সরকার বিরোধী দলকে দাবিয়ে রাখার
ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের দিন তারা
(সরকার) নিজেরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে তার দোষ বিএনপির ওপর চাপাচ্ছে।” সরকার পতনে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
No comments:
Post a Comment