Tuesday, January 3, 2012

বগুড়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


বগুড়ার বনানী খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত ৫ দিনব্যাপী কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রযুক্তি মেলা গত রোববার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বগুড়া-১ এলাকার সাংসদ আবদুল মান্নান। জেলার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জিন্নাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুন নবী, বগুড়া বিআরডিসির উপ-পরিচালক সাবিনা পারভীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আসাদুর রহমান দুলু, যাহেদুর রহমান যাদু, রেবেকা সুলতানা ও সফল কৃষক শফিকুল ইসলাম প্রমুখ।

No comments:

Post a Comment