Tuesday, January 3, 2012

গরু চোর আর গরু চুরি সাত দিনে ২১টি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নাওডাঙ্গা গ্রামে গত ৭ দিনে ২১টি গরু ও ৬টি ভেড়া চুরির যাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে গত ৩১ ডিসেম্বর পৌর শহরের প্রাণকেন্দ্রে লাবলুর বাড়ির গ্রিল কেটে বাজাজ, পালসার মোটরসাইকেল চুরি যাওয়াসহ প্রতিদিন ছোটখাটো চুরির ঘটনার ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে পৌরবাসীর জীবন। জানা যায়, নাওডাঙ্গা গ্রামবাসী পাহারা দিয়ে চোর ধরে থানায় দিলে ৬ ঘণ্টার মধ্যে ওই চোরকে ছেড়ে দেয় পুলিশ। এতে আতঙ্কিত জনসাধারণ গোয়াল ঘরে নিদ্রাহীন রাত যাপন করছে। গ্রামবাসীর অভিযোগ, এত চুরির ঘটনার পরও পুলিশি সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বরং পুলিশি সহযোগিতায় চলছে যাত্রা ও জুয়া আসর। অভিযোগ রয়েছে, জুয়া যে গ্রামে চলে, সে গ্রামে সমান তালে চলে চুরির ঘটনা। নিরুপায় গ্রামবাসী চোরের সঙ্গে সমঝোতা করে ২টি গরু উদ্ধার করলেও বাকিগুলো উদ্ধার করতে পারেনি বলে জানা যায়। এসব চুরির ব্যাপারে কেউ থানায় মামলা করেনি, ধরা চোরকে থানা থেকে ছেড়ে দেওয়ার কারণে। ভুক্তভোগীদের অভিযোগ, চুরির মামলা করলে, পুলিশ তাদের হয়রানি করে। গরু পাওয়া যায় না, উল্টো হয়রানি, তার চেয়ে চোরের সহযোগিতায় গরু উদ্ধারের পথ বেছে নিয়েছে বলে তারা জানায়। এ ব্যাপারে উলিপুর থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন জানান, গরু চুরির ঘটনা জানেন না। তবে সেদিন শহরের চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছেন বলে জানান।

No comments:

Post a Comment