প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বগুড়ায় ১২টি উপজেলা থেকে ৪৫ হাজার ৫২২
পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন। জেলার মধ্যে জিপিএ-৫ ও
পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি বগুড়া সদর উপজেলায়। সদর উপজেলায় ৭ হাজার
৫৭৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৭ হাজার ৫৩৭ জন। পাসের হার ৯৯ দশমিক ৪৫ ভাগ।
জিপিএ-৫ পেয়েছে ৯০৫ জন। পাসের হার জেলার মধ্যে সবচেয়ে বেশি শেরপুর
উপজেলায়। ওই উপজেলায় ৪ হাজার ৬২৮ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৪
হাজার ৬২৪ জন। পাসের হার ৯৯ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫৩ জন।
এ ছাড়া গাবতলী উপজেলায় ৪ হাজার ২৫ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৪
হাজার ৮ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৭ ভাগ। নন্দীগ্রাম উপজেলায় ২ হাজার ২৯৪
শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ২ হাজার ২৮৩ জন। পাসের হার ৯৯ দশমিক ৫২
ভাগ। দুপচাঁচিয়া উপজেলায় ২ হাজার ৪৪৮ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ২
হাজার ৩৮৪ জন। পাসের হার ৯৭ দশমিক ৩৮ ভাগ। শিবগঞ্জ উপজেলায় ৪ হাজার ৭৪৯
শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৪ হাজার ৭৬৩ জন। পাসের হার ৯৯ দশমিক ৭২
ভাগ। সারিয়াকান্দি উপজেলায় ৩ হাজার ২৩৩ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৩
হাজার ২২১ জন। পাসের হার ৯৯ দশমিক ৬২ ভাগ। সোনাতলা উপজেলায় ৩ হাজার ২৮
শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৩ হাজার ১৩ জন। পাসের হার ৯৯ দশমিক ৫০
ভাগ। শাজাহানপুর উপজেলায় ৩ হাজার ৫০০ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৩
হাজার ৪৮৫ জন। পাসের হার ৯৬ দশমিক ২৪ ভাগ। কাহালু উপজেলায় ২ হাজার ৬৭২
শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ২ হাজার ২৪৫ জন। পাসের হার ৯৮ দশমিক ৯৮
ভাগ। আদমদীঘি উপজেলায় ২ হাজার ৯৯১ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ২
হাজার ৮৮০ জন। পাসের হার ৯৭ দশমিক ৯২ ভাগ।
No comments:
Post a Comment