মহাকাশে শয়তানের চোখের মতো দেখতে তারকামণ্ডলের সন্ধান পেয়েছেন
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার জ্যোতির্বিজ্ঞানীরা। নাসার
জ্যাকোবাস ক্যাপটিয়ান টেলিস্কোপে সম্প্রতি এটি ধরা পড়ে। টেলিস্কোপে ওই
তারকারাজির দিকে তাকালে মনে হয়, ওটা যেন পৃথিবীর দিকে ক্রুদ্ধ ভ্রুকুটি
করছে। খবর দ্য ডেইলি মেইল অনলাইনের। নাসা কর্মকর্তা গ্রিজমোদো বলেন, নাসার
চন্দ্র এক্স-রে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র
থেকে এক মিটার ব্যাসের জ্যাকোবাস ক্যাপটিয়ান টেলিস্কোপ দিয়ে আকাশ
পর্যবেক্ষণ করার সময় পৃথিবী থেকে ৪ হাজার ৩০০ আলোকবর্ষ দূরে এক ছায়াপথের
কেন্দ্রস্থলে একটি তারকামণ্ডল চোখে পড়ে। সেটি আসলে এক ক্রমবর্ধমান কৃষ্ণ
গহ্বরের দিকে এগোচ্ছে। এ কারণে কৃষ্ণ গহ্বরের গ্যাস এবং এ তারকামণ্ডলের
আগুনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। ওই বিক্রিয়ার দৃশ্যপট দেখতে অনেকটাই
চোখের মতো। মনে হয়, ওই অগি্নশর্মা চোখটি পৃথিবীর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে
তাকিয়ে আছে। জ্বলজ্বল করছে ওই চোখের রক্তিম ভ্রু দুটি এবং ঝরছে বিপুল
পরিমাণ নীল রশ্মি, যা ভয় পাইয়ে দেয়।
তিনি আরও জানান, বিজ্ঞানীরা এখন পরীক্ষা করে দেখছেন ওই বর্ধিষ্ণু কৃষ্ণ
গহ্বরের সঙ্গে নক্ষত্রের আগুন ও গ্যাসের কী ধরনের রাসায়নিক
ক্রিয়া-প্রতিক্রিয়া হচ্ছে।
No comments:
Post a Comment