জেএসসি পরীক্ষায় এবার নওগাঁ জেলা শীর্ষ ১০-এর মধ্যে নওগাঁ কেডি সরকারি উচ্চ
বিদ্যালয় আবারও প্রথম হয়েছে। ওই স্কুলের ১৬৫ পরীক্ষার্থীর মধ্যে ১৬৫ জনই
পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে নওগাঁ সরকারি
বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের ২০১ পরীক্ষার্থীর মধ্যে ১৯৯ জন পাস
করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। তৃতীয় স্থানে রয়েছে নওগাঁ জিলা স্কুল।
স্কুলের ১২৩ জনের এর মধ্যে ১২২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। এছাড়া
মান্দা দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় চতুর্থ হয়েছে। পঞ্চম হয়েছে গোয়ালমান্দা
উচ্চ বিদ্যালয়। ষষ্ঠ স্থান অধিকার করেছে ধামইরহাট চকময়রম উচ্চ বিদ্যালয়।
নওগাঁ সীমান্ত পাবলিক হাইস্কুল সপ্তম স্থানে রয়েছে। অষ্টম হয়েছে নজিপুর
আলহেলাল ইসলামী একাডেমী। মান্দা নূরুল্লাহবাদ এম আই উচ্চ বিদ্যালয় নবম
স্থানে রয়েছে। দশম হয়েছে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়।
সেরা বিশে নওগাঁ সরকারি
কেডি উচ্চ বিদ্যালয়
জেএসসি পরীক্ষায় নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় দেশের সেরা বিশে ১৬তম
স্থান অধিকার করেছে এবং জেলার মধ্যে প্রথম হয়েছে। গত বছরও জেলার মধ্যে
প্রথম হয়েছিল।
এবারের পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে ১৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাসের
হার শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক
জিয়াউল হক মির্জা বলেন, শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় নিয়মিত ক্লাস,
শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি ও অভিভাবক সমাবেশ, বিশেষ ক্লাস
গ্রহণসহ সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
No comments:
Post a Comment