শিবগঞ্জ উপজেলার দৌলতবাড়ীতে মানসিক প্রতিবন্ধী তরুণী সোমবার রাতে
গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার পরদিন মঙ্গলবার রাতে ওই তরুণী বাদী হয়ে ৪
যুবককে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, সোমবার বিকেলে সত্রাজিতপুর ইউপির
পারঘোড়াপাখিয়া গ্রামের মানসিক প্রতিবন্ধী ওই তরুণী বাসে করে শাহবাজপুর
ইউপির শিয়ালমারা গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কানসাটে
শাহবাজপুর ইউপির দৌলতবাড়ী গ্রামের রূপচাঁদ, তরিকুল, সানাউল্লাহ ও জাম্মু
ওরফে পলাশ ওই তরুণীকে বোনের বাড়িতে পেঁৗছে দেওয়ার কথা বলে। এরপর তারা বাস
থেকে সোনামসজিদে নামে। রূপচাঁদের বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।
শিবগঞ্জ থানার ওসি মির্জা আঃ সালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment